বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
‎
‎দুদক জানায়, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে।

আরও পড়ুন:

অপতথ্য নিয়ন্ত্রণে মিডিয়া-পুলিশ-ইসি কর্মকর্তাদের ইউনেস্কোর প্রশিক্ষণ

‎এ অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।
‎
‎নথিতে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করার জন্য দুদকের পরিচালক (মানিলন্ডারিং) বরাবর আবেদন করা হয়। পরে ওই আবেদন বিজ্ঞ আদালতে দাখিলের জন্য কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে।
‎
‎এদিকে, দুদকের নথিতে সিদ্দিকী নাজমুল আলমকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর