রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৪৯টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ১৬টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪০টি মোটরসাইকেলসহ মোট ৪১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৩১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজিসহ ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৫৩টি মামলা হয়েছে।
আরও পড়ুন:
ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৯টি ক্যাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ২৭টি ট্রাক, ৪১টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৪২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ১০টি ট্রাক, ২০টি ক্যাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫২টি বাস, ১০টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৫৬৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
একেএস/এসআই




