বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ার মোমেনবাগ এলাকার একটি বাসা থেকে মোছা. সালমা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুর রহমান জানান, বুধবার রাতে খবর পেয়ে কোনাপাড়ার মোমেনবাগ এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমার মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়েছিল। এরপর সালমা নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার স্বামী বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি সালমাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমা বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সাংকিভাঙ্গা গ্রামের আবুবক্কার ফরাজির মেয়ে। তিনি স্বামী কাজলের সঙ্গে যাত্রাবাড়ীর মোমেনবাগ-কোনাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের ১১ বছর বয়সী শিহাব নামে এক ছেলে রয়েছে।

মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর