রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ডিএমপির ৫০ থানায় মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০২৮ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম হেরোইন, ১৩টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাপাতি, ২টি সুইস গিয়ার চাকু, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
একেএস/এআরএম




