বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ধানমন্ডিতে ‎৫০ হাজার টাকা চুক্তিতে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডিতে ‎৫০ হাজার টাকা চুক্তিতে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার
গ্রেফতার রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা-পুলিশ। পুলিশের দাবি, ৫০ হাজার টাকা চুক্তিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় রেজাউলকে গ্রেফতার করে পুলিশ।

মো. আকতার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে ৫০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়।

পুলিশের ভাষ্য, ওই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করেন রেজাউল। পরে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা-পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

‎একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর