রাজধানীর দনিয়া এলাকায় বিদ্যমান গ্যাস বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনাবাগ, দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক গ্যাসের সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর /এএস




