বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১২ দেশ থেকে ভোট দেবেন ২৯ জন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১২ দেশ থেকে ভোট দেবেন ২৯ জন প্রবাসী
ছবি: সংগৃহীত

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ১২ দেশ থেকে ২৯ জন প্রবাসী দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান,গত ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত  ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ২৯ জন বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা আবেদেন করেছিলেন। ইতোমধ্যে তাদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠাতে  ‘বিডি পোস্ট’ এ ব্যালট পাঠানো হয়েছে। 

প্রবাসী ভোটার নিবন্ধনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছি ৫ জন যা ১২ দেশের মধ্যে সর্বোচ্চ। মালয়েশিয়া থেকে ৪ জন, যুক্তরাজ্য থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৪ জন। কানাডা থেকে ৪ জন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া এসব দেশ থেকে ২ জন করে নিবন্ধন করেছেন। জার্মানি, ইতালি, পুর্তগাল ও অস্ট্রিয়া এসব থেকে ১ জন করে ভোট দিতে নিবন্ধন করেছেন। 

জানা যায়, ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা এ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তারা আগামী আগামী ৮ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করে আবেদন করতে পারবেন। গত ২৭ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে এখন পর্যন্ত ভোট দিতে দেশের ভিতর থেকে আবেদন এসেছে ১২৩ টি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর