বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়, বিক্রিতে বাধা বেআইনি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম

শেয়ার করুন:

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়, বিক্রিতে বাধা বেআইনি: আসিফ নজরুল
আসিফ নজরুল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নিষিদ্ধ বই নয় বলে জানিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বইটি বিক্রয়ে বাধা প্রদানে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি নিন্দা জানান।

আসিফ নজরুল লিখেছেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়। বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএল-এর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও লেখেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে এভাবে বই বিক্রয়ে বাধা প্রদান, এমনকি বই নিষিদ্ধ করার বহু ঘটনা ঘটেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। এখন এসব নিন্দনীয় কাজ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে এবং মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।’

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর