মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চার জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

চার জেলায় নতুন ডিসি
জনপ্রশাসন মন্ত্রণালয়।

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী এবং চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি করা হয়েছে।

অন্যদিকে পিরোজপুরের বর্তমান ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর