সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু ঢাকায় গ্রেফতার
গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফ উদ্দিন পাপ্পু

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে। তার বাবার নাম রুহুল আমিন।
‎
‎গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর