সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হাইকমিশনার ইমরান হায়দার তাঁকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁদের পূর্ববর্তী সাক্ষাতের কথাও স্মরণ করেন তিনি।

pic

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর