সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আদাবরে বাড়ি ও চাঁদ উদ্যানে জমি দখল, গ্রেফতার ১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

আদাবরে বাড়ি ও চাঁদ উদ্যানে জমি দখল, গ্রেফতার ১৩

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় বাড়ি দখলের জন্য হামলা ও মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি আকতার হোসেন।

তিনি বলেন, আদাবরে বাড়ি দখল করে হামলার ঘটনায় ৫ জন এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার আদাবরের একটি বাড়িতে হামলা চালিয়ে সেটি দখলের চেষ্টা করে একটি চক্র। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ। 

অবশেষে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টা করা হয়। সেই ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। 
 
এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর