সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের প্রতিবাদে সরব ভূমিহীন আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের প্রতিবাদে সরব ভূমিহীন আন্দোলন
ছবি: সংগৃহীত

মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতির নেতাকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘ ৫০ বছর ধরে এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঐতিহ্যবাহী এই স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তারা বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি উচ্ছেদ বা ধ্বংসের পরিবর্তে এর সুরক্ষা ও কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবায় থাকা প্রতিষ্ঠানটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা ভূমিহীন ও সাধারণ মানুষের অধিকার রক্ষার পাশাপাশি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সংরক্ষণের আহ্বান জানান। বক্তারা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ বন্ধ করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর