সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেরানীগঞ্জে ‘ফরহাদ’ হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে ‘ফরহাদ’ হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
শাখরুখ গ্রুপের হোতা আরমান

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকার চাঞ্চল্যকর ‘পাটালী গ্রুপ’ এর লিডার ফরহাদকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি শাখরুখ গ্রুপের হোতা আরমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় এসআরবি-২।

সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জ এলাকায় ফরহাদ কে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলার এজহারনামীয় ৩ নম্বর আসামি আরমান-শাহরুখ গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী সবুজ হোসেন আরমানকে হত্যায় ব্যবহৃত সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে এসআরবি-২।
‎
‎এ বিষয়ে বিকেল ৪টায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।
‎
‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর