রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জমির মালিকদের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

এর আগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শতাধিক লোকজন ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্টুডিওর দায়িত্বে থাকা দুই কর্মী প্রাণ বাঁচাতে টয়লেটে আত্মগোপন করেন।
খবর পেয়ে সেখানে যান সালমান মুক্তাদির। ততক্ষণে পুরো স্টুডিও ভাঙচুর ও লুটপাট করে তছনছ করা হয়। পরে নিজের ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি জানান তিনি।
এমআইকে/এআর




