রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনে পুরান ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

সন্ত্রাসবিরোধী আইনে পুরান ঢাকা থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রাজধানীর পুরান ঢাকার নলগোলা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোজাফফর হোসেন বাবুল নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানার ওসি ফয়সাল আহামেদ।

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘বিকেলে নলগোলা এলাকায় অভিযান চালিয়ে মোজাফফরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।’ 

থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত মোজাফফর মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী ইউনিয়নের সভাপতি বহুল আলোচিত সোহাগ হত্যায় জড়িত ছিলেন। কিন্তু মামলার সময় তার নাম বাদ পড়েছিল। শেখ হাসিনা পলায়নের পর থেকে গা ঢাকা দেন মোজাফফর। দীর্ঘ আড়াই বছর পর তাকে খুঁজে পেল পুলিশ। 

তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মোজাফফর গত এক বছর থেকে পুরান ঢাকা অবস্থান করছিলেন। পুলিশ তার খবর না জানলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে তিনি এলাকায় অবস্থান করেছেন৷ কিন্তু আজ পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে। 

এ বিষয়ে ওসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাকে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়নি। রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর