শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি

রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারের পাশের ২৬ তলা ভবনের আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারের সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। 

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, ‘আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।’

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৭০ জন। সেই দুঃস্মৃতি এখনো দগদগে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর