শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বনানীর সেই এফ আর টাওয়ারের পাশের ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে আলোচিত সেই এফ আর টাওয়ারের পাশের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, ‘আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬ তলা ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৭০ জন। সেই দুঃস্মৃতি এখনো দগদগে।

একেএস/এএইচ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর