শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি।

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে খালেদ সাইফুল্লাহ নামে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে।

বনানী থানা পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন দুইজন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছে চালক। সেটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর