শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাণিজ্য-বিনিয়োগ জোরদারে ইউএইর উপপ্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র থেকে)
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

বাণিজ্য-বিনিয়োগ জোরদারে ইউএইর উপপ্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় এবং কার্যকর রূপ দেওয়ার বিষয়ে উভয় নেতা গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধানত দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ককে প্রথাগত গণ্ডি ছাড়িয়ে নতুন ও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ করে বাংলাদেশে অবকাঠামো, বিনিয়োগ এবং বাণিজ্য খাতে আমিরাতের সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের ভূমিকা তুলে ধরে শ্রমবাজারের আরও সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও বৈঠকে মতবিনিময় করা হয়।

বৈঠকে উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আমিরাত সরকারের আগ্রহ প্রকাশ করেন।

ভবিষ্যতে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এছাড়া বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর