জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হোটেল গ্র্যান্ড হায়াতে এই দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে মানবাধিকারের সুরক্ষা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক এই বৈঠকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন।
এমএইচআর




