শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ এএম

শেয়ার করুন:

দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

টানা দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে নতুন এক গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করেছে বাংলাদেশ। গুম, খুন, দুর্নীতি আর অর্থ পাচারের মতো গভীর ক্ষতগুলো সারিয়ে রাষ্ট্রকে নতুন করে দাঁড় করাতে বর্তমান সরকার ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ বা 'থ্রি-আর' কৌশল গ্রহণ করেছে। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ঠিক এভাবেই পরিবর্তিত ও সম্ভাবনাময় বাংলাদেশের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান। মাতৃভাষা বাংলায় দেওয়া এই বক্তব্যে দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক পরিকল্পনা ও তারুণ্যের সম্ভাবনার কথা বিশ্বনেতাদের সামনে স্পষ্ট করেন তিনি। 

ভাষণে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হওয়ার পর পুনরায় একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফেরার কাজ শুরু করেছে। অতীতের লুটপাটের অভিশাপ পেছনে ফেলে দেশ এখন অপার সম্ভাবনার দিকে এগোচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।’

অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে উৎপাদনমুখী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়।’

শুধু প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান নয়, তারুণ্যের মেধা, গবেষণা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতেও সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তরুণ সমাজকে স্বাবলম্বী করতে এবং নতুন ব্যবসায়িক ধারণাকে উৎসাহিত করতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।’

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর