শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে সমন্বিত পদক্ষেপে জোর প্রধানমন্ত্রীর

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ এএম

শেয়ার করুন:

মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে সমন্বিত পদক্ষেপে জোর প্রধানমন্ত্রীর

প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু চিরতরে বন্ধে বিশ্বজুড়ে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পাশাপাশি এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৭-এ ‘অঙ্গীকার থেকে কার্যকর পদক্ষেপ: প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবার (মিডওয়াইফারি) সমন্বয়’ শীর্ষক এই আন্তর্জাতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্বনেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দক্ষ ধাত্রীসেবার পূর্ণাঙ্গ সমন্বয়, মাঠপর্যায়ে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রধান গুরুত্ব পায়।

আলোচনায় প্রতিরোধযোগ্য মৃত্যু শূন্যে নামিয়ে আনতে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্কে প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফদের উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের সেবার পরিধি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে এবং মাতৃ ও শিশুর নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের সার্বিক সক্ষমতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া বৈশ্বিক প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্তর্জাতিক ফোরামের সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিগুলো যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান পদক্ষেপে রূপান্তরিত হয়, তা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়।

বিইউ/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর