বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ
আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হয়েছে। ছবি- সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এতে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এর ফলে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় হ্রাস পেয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

সাময়িক এই পরিস্থিতির কারণে গ্রাহকদের অনিবার্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলেই এলএনজি স্থানান্তর ও গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এমআর/এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর