রাজধানীর ভাটারা থানার ছোলামাইদ ঢালীবাড়ি এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৮ বছর।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ছোলামাইদ ঢালীবাড়ি এলাকার খানাম রেস্টুরেন্টের পেছনের পুকুর থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম শাহ জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এআরএম




