বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চা বিক্রেতাকে অপহরণ, মুরগি কালু নামে চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

চা বিক্রেতাকে অপহরণ, মুরগি কালু নামে চক্রের সদস্য গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এ চা বিক্রেতাকে চোখ মুখ বেঁধে পূর্ব বিরোধের জেরে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী চক্রের সদস্যরা। পরে তাকে একটি ভবনে নিয়ে হাত পা বেঁধে নির্যাতন করে। ভুক্তভোগীকে উদ্ধারে পর তিনি থানায় মামলা করলে অভিয়ান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. কালু মিয়া ওরফে মুরগি কালুকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।

তপন সরকার জানান, গত ১৭ আগস্ট সকাল ৯টার পর গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে ভুক্তভোগী আল আমিন চা বিক্রি করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে আসামি কালু মিয়া ওরফে মুরগি কালুসহ কয়েকজন একটি কালো রংয়ের হায়েচ গাড়িতে জোর করে তাকে তুলে নিয়ে যায়।

পরে আসামিরা ভুক্তভোগীকে গেন্ডারিয়া ডিস্ট্রিলারী রোডে একটা নির্মাণাধীন ভবনে নিয়ে হাত-পা বেঁধে আটক করে রাখে। খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত-পা বাঁধা অবস্থায় ভূক্তভোগী আল আমিনকে উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুরু বেপারী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় এসআরবি-১০ এর একটি আভিযানিক দল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি কালু মিয়া ওরফে মুরগি কালুকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিকে ইতোমধ্যে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর