বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ-হাইতির প্রধানমন্ত্রীর বৈঠক, দু'দেশের সম্পর্ক জোরদারে আলোচনা

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র থেকে)
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ-হাইতির প্রধানমন্ত্রীর বৈঠক, দু'দেশের সম্পর্ক জোরদারে আলোচনা
বৈঠক করছেন বাংলাদেশ ও হাইতির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আলিক্স দিদিয়ে ফিস-আইমে। ছবি: ঢাকা মেইল

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে এ সাইডলাইন বৈঠকটি হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

বিইউ/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর