মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তারেক রহমানের সঙ্গে ভূটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভিপির বৈঠক

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র থেকে)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের সঙ্গে ভূটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভিপির বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভূটানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) উজ. হুসেইন মোহামেদ লতিফ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে ছবিসহ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকগুলোতে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

V
প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

এ সময় বাংলাদেশ ও দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তিনি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর আগে তার প্রয়াত বাবা-মা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াও জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর