মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিআরটিএ’র সচেতনামূলক প্রশিক্ষণ পেল ৮৯৯ গণপরিবহন চালক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

বিআরটিএ’র সচেতনামূলক প্রশিক্ষণ পেল ৮৯৯ গণপরিবহন চালক
গণপরিবহন চালকদের সচেতনামূলক প্রশিক্ষণ

টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ৮৯৯ জন গণপরিবহন চালককে সচেতনামূলক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় চলতি সেপ্টেম্বর মাসে ছয় ধাপে এসব চালককে প্রশিক্ষণ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা আহ্ছানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, ‘পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন চালকদের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং তামাকের স্বাস্থ্যগত ক্ষতি বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করেন।

প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব, তামাক ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি এবং বিদ্যমান আইনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণে ভিডিওচিত্রের মাধ্যমে গণপরিবহনে ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং সংশ্লিষ্ট আইনি বাধ্যবাধকতা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। পাশাপাশি বাস টার্মিনাল, বিমানবন্দর, রেলস্টেশন, নৌবন্দর এবং সরকারি বিভিন্ন অফিসসহ সকল পাবলিক প্লেস ও গণজমায়েত স্থানে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধের বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা হয়।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর