মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র থেকে)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রাতরাশে অংশ নিয়েছেন তারেক রহমান ও তার সহধর্মিণী। ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এ প্রাতরাশ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী সকাল ৭টা ৫০ মিনিটে হোটেল থেকে বের হয়ে প্রাতরাশ সভায় যোগ দেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রী কাতারিনা ভাজ পিন্তু তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

image

এদিন সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন বলে জানান শিপলু।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাতরাশ সভা শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন। অধিবেশন চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর