মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বোরহান উদ্দিন, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র থেকে)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ এএম

শেয়ার করুন:

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার তিনি নিউইয়র্কে পৌঁছেছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

বিইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর