সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

স্টেডফাস্ট কুরিয়ারে চাঁদাবাজির অভিযোগে কাইল্ল্যা ফারুক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

স্টেডফাস্ট কুরিয়ারে চাঁদাবাজির অভিযোগে কাইল্ল্যা ফারুক গ্রেফতার
কাইল্ল্যা ফারুক ও তার এক সহযোগী গ্রেফতার। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর ও কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্ল্যা ফারুক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি-২। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসআরবি-২ জানায়, কাইল্ল্যা ফারুক মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি। সাম্প্রতিক সময়ে বসিলা এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, ওয়াশপুর এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি এবং মব সৃষ্টি করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আহত করার ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি, বসিলা সেতুর ওপর নিয়মিত ছিনতাইয়ে জড়িত কিশোর-তরুণদের আশ্রয় দেওয়া, জোরপূর্বক ভূমি দখল করে বালু ভরাট এবং মাদক ব্যবসায়ীদের গডফাদার হিসেবে সুরক্ষা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসআরবি-২ আরও জানায়, কাইল্ল্যা ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাইল্ল্যা ফারুকের বিরুদ্ধে একাধিক মামলা

কাইল্ল্যা ফারুকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি এবং দাঙ্গা, গুরুতর আঘাত, বলপূর্বক গ্রহণ, হত্যার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। স্টেডফাস্ট কুরিয়ারে চাঁদাবাজির ঘটনায় আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কাইল্ল্যা ফারুকের কাছে ভুক্তভোগীদের সংশ্লিষ্ট থানায় গিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর