সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম

শেয়ার করুন:

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী 
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন।

795248624_2006280316739697_8682506658331369817_n

বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন। বক্তব্যের মূল উপজীব্য হবে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার।

পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্যমতে, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর কর্মসূচি সংক্ষিপ্ত তবে অর্থবহ রাখা হয়েছে। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

811587982_1390334856237698_5745613018119398002_n

এ ছাড়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশ দুটি বিশেষ সাইড ইভেন্টেরও আয়োজন করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই এই সরকারের প্রথম সরাসরি অংশগ্রহণ, যা বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার বড় সুযোগ।

বিশেষ করে, এবারের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যা বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর