সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আত্মহত্যা প্ররোচনা মামলায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

আত্মহত্যা প্ররোচনা মামলায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আটক দেখিয়েছে পুলিশ। এর আগে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম এর মৃত্যুতে এমপি নজরুল ইসলাম ও তার স্ত্রী মাকসুদা বেগম কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

আত্মহত্যা প্ররোচনা মামলার বাদী নিহত মরিয়মের বাবা মাছুম বিল্লাহ। এ মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম ও নিহত মরিয়ম এর মামা কে আসামি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুতে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর