রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সূত্রাপুরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ সৌদি প্রবাসীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

সূত্রাপুরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ সৌদি প্রবাসীর মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে সৌদি আরবপ্রবাসী ইমন (২৫) মারা গেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ। তিনি জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সূত্রাপুর এলাকা থেকে অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ইমনের শরীরের প্রায় ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং আরিফুর রহমানের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমনের মৃত্যুর পর বাকি চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় পৈতৃক সম্পত্তিতে পাশাপাশি বসবাস করেন তারা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগ্‌বিতণ্ডা হয়।

পরে সুলতানা মোবাইল ফোনে বিষয়টি ইমনকে জানালে তিনি দেশে ফিরে আসেন।

দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার বলেন, শনিবার বিকেলে ইমন সবাইকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরকেও মারব।’ এরপর তিনি নিজের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

সোনিয়ার দাবি, মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকা সবাই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

ঘটনার পর দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ইমনের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

এমএমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর