শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের কার্ড ইস্যুতে অনলাইন সফটওয়্যার, বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

সাংবাদিকদের কার্ড ইস্যুতে অনলাইন সফটওয়্যার, বৈঠকে বসছে ইসি

নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এ সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজনীয় Software Requirement Specification (SRS) প্রণয়নের লক্ষ্যে সোমবার (২০ সেপ্টেম্বর) ১২ সদস্যের কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় বৈঠকটি হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের সভাপতিত্বে এতে আরএফইড সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও ইসি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ট্রায়াল ছাড়াই অনলাইনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। তড়িঘড়ি করে ওয়েবসাইটও তৈরি করা হয়। 

তবে আবেদনের পর সেখানে ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়লে গণমাধ্যমের আপত্তি ও দেশব্যাপী সমালোচনার মুখে সে প্রক্রিয়া থেকে সরে আসে ইসি। 

এবার আর ঝুঁকি না নিয়ে সবার সঙ্গে আলোচনা করে কার্যকর উপায় ও সফটওয়্যার তৈরির দিকে যাচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর