মাত্র দুই মিনিটের ব্যবধানে রাজধানীর মিরপুর-১ নম্বরে এবার অভিযজাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হলো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে পুরোপুরি আগুন লাগেনি।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে অগ্নিকাণ্ডের তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।
এ বিষয়ে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘কে বা কারা অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আগুন পুরোপুরি লাগেনি। এ বিষয়ে আমরা কাজ করছি।’
এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তারা গিয়ে আগুন নেভায়।
একেএস/এএইচ



