শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

ঢাকায় ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ
রাজধানীর কুড়িল এলাকা থেকে নিখোঁজ শিশু নাঈম (১২)

রাজধানীর কুড়িল এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সে কুড়িল এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলে নাঈমের পরিবারের ভাষ্য।

নিখোঁজ নাঈমের বাবার নাম বাবুল ইসলাম রিন্টু।

আরও পড়ুন: কুমিল্লায় নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে ৫টা দিকে ঢাকা কুড়িল বিশ্ব রোডের ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা তার খোঁজ পেতে বিভিন্ন জায়গা ছাড়াও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতেও গিয়েছিলেন এবং যোগাযোগ করেছেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছে বলে জানিয়েছে পরিবার।

আরও পড়ুন: নিউমার্কেটের কাঁচাবাজারে পড়ে ছিলেন অচেতন এক নারী, ঢামেকে মৃত্যু

যদি কেউ খোঁজ পান তাহলে নাঈমের চাচা গোলাম হুসাইনের (০১৭৩৩৬২০৭৬৯) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধও করেছে নাঈমের পরিবার।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর