রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ছাড়াও, এ ঘটনায় বাকি ১২ জনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাকি ১২ জন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিস) হেফাজতে রয়েছেন। তাদের ৫৪ ধারায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এরপর তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার ফার্মেগেটের তেজগাঁও কলেজের একটি মসজিদে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে ওই ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে উদ্রবাদী সংগঠন ‘ইত্তেহাদুল উম্মাহ’র সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ওই সংগঠনের কিছু লিফলেট পাওয়া গেছে।
একেএস/এআরএম




