শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেফতার ১৭৯

‎রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) এক ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

‎এর আগে, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকশ’ মানুষ মিছিল বের করে। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

‎এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

‎এ ঘটনায় গুলশান বিভাগের উপ কমিশনার এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করা হয়।

‎একেএস/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর