শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বুড়িগঙ্গা রক্ষায় বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

বুড়িগঙ্গা রক্ষায় বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের মতো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। 

তিনি বলেন, বুড়িগঙ্গাকে রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার কার্যক্রমে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

মো. আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশে থাকা নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সবার সহযোগিতায় নগরীকে একটি আধুনিক সিটিতে রূপান্তর করাই এখন সরকারের লক্ষ্য। এ জন্য জনগণকে দায়িত্বসচেতন হতে হবে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।

এ ছাড়া লং মার্চ না করে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রশাসক।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর