এবার রাজধানীর যাত্রাবাড়ী থানার গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ নিয়ে একইদিনে রাজধানীর চারটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাল দুর্বৃত্তরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার গেটের সামনে ককটেল বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে জানা যায়, ককটেল বিস্ফোরণ হতে পারে।’
আরও পড়ুন: মালিবাগ রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ
তিনি আরও বলেন, ‘তবে এই মুহূর্তে নিশ্চিত করে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।’
একইদিনে রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ
এদিকে, যাত্রাবাড়ী ছাড়াও রাজধানীর মালিবাগ, মহাখালী ও আগারগাঁয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিন সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: তেজগাঁও কলেজ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
এর আগে, জুমার নামাজের পর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।
তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একেএস/এএম




