প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিআইবি আইন, ২০১৮-এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, ফারুক ওয়াসিফ অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ফারুক ওয়াসিফ একজন লেখক ও সাংবাদিক। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ, গণমাধ্যমবিষয়ক গবেষণা, প্রকাশনা এবং পিআইবির অন্যান্য কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম/এমআই




