সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে রায়েরবাজারে অটোরিকশা গ্যারেজে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে রায়েরবাজারে অটোরিকশা গ্যারেজে অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় গড়ে ওঠা অটোরিকশা গ্যারেজে অবৈধভাবে সংযোগ দেওয়া বিদ্যুৎ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। এ সময় একজন গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার পর ডিপিডিসি ও ডেসকোসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে ওই এলাকার মোট ছয়টি অটোরিকশা গ্যারেজে এই অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানান।

অভিযানে চারটি গ্যারেজে চোরাই বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকেই এক গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়। বাকি দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বৈধ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

আকতার হোসেন বলেন, ছয়টি গ্যারেজের মধ্যে দুটির বিদ্যুৎ-সংযোগ সঠিক পাওয়া গেছে। বাকি চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। চোরাই বিদ্যুতের লাইন সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। রবিউল এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে প্রতি মাসে গ্যারেজ প্রতি ২০ হাজার টাকা করে আদায় করে আসছিল।

ডিএমপি জানায়, অভিযানে তেজগাঁও বিভাগের ট্রাফিকের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন। অবৈধ অটোরিকশা গ্যারেজ ও চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একেএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর