রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির নতুন কমিটি
ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির ২০২৬–২৯ মেয়াদের নতুন কমিটি গঠিত। ছবি: সংগৃহীত

বৈষম্যমুক্ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সম্প্রীতির সামাজিক পুনর্জাগরণের অঙ্গীকারে ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটির ২০২৬–২৯ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্যের কমিটিতে আহমদ সেলিম রেজা পুনরায় সভাপতি এবং আ.ন.ম. মোস্তাফিজুর রহমান নাঈম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুস সবুর খান।

এর আগে সভার প্রথম পর্বে সংগঠনের মেমোরেন্ডাম অব আর্টিকেল ও মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অনুমোদন করা হয়। এ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর আহমদ সেলিম রেজা। বক্তব্য দেন কবি ও টিভি উপস্থাপক আসাদ কাজল, বাংলা সাহিত্যের শিক্ষক মীররাতে মোর্শেদ চিশতী, গণমাধ্যম বিশেষজ্ঞ এ বি সিদ্দিক, পরিসংখ্যানবিদ ড. আমানুল্লাহ খান ও সাংবাদিক আলাউদ্দিন ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য নাসরিন সুলতানা নীতু।

নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন অ্যাডভোকেট মো. শফিকুর রহমান ও অধ্যাপক ড. মো. আবদুস সবুর খান। যুগ্ম সম্পাদক ড. মো. আমানুল্লাহ খান, কোষাধ্যক্ষ মুফতি আবদুল্লাহ তামিম এবং দপ্তর সম্পাদক মো. জহিরুল আলম পাটোয়ারী।

নির্বাহী সদস্য হয়েছেন মো. আবু বকর সিদ্দিক, এম. মোরশেদ চিশতী, নাসরিন সুলতানা ও মো. আলাউদ্দিন ভূঁইয়া।

সভা শেষে সভাপতি অধ্যাপক ড. আবদুস সবুর খান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। একই সঙ্গে সভার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানান।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর