রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির

রাজধানীর কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় অটোরিকশার একটি গ্যারেজে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর শিকদারের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তার বাবার নাম মৃত ইস্কান্দার শিকদার। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় বসবাস করতেন।

নিহতের ভাই সজল জানান, তার ভাই পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে জুরাইন কলেজ রোড এলাকার একটি অটোরিকশার গ্যারেজে বিদ্যুতের কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে অচেতন হয়ে পড়েন জাহাঙ্গীর। পরে স্বজনরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমরানা/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর