রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জামানত কমানোসহ ছয় দফা দাবি, ইসিতে ভূমিহীন আন্দোলনের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

জামানত কমানোসহ ছয় দফা দাবি, ইসিতে ভূমিহীন আন্দোলনের স্মারকলিপি
ছয় দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের মানববন্ধন।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত কমানোসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনটি ভূমিহীন, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের নির্বাচনে অংশগ্রহণ সহজ করার দাবি জানায়।

ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের সই করা স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো-

  • স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের যৌক্তিক পর্যায়ে ফিরিয়ে নিতে হবে।
  • উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর জামানত ১০ হাজার, উপজেলা ভাইস চেয়ারম্যান ৫ হাজার, ইউপি চেয়ারম্যান ৩ হাজার এবং ইউপি সদস্যের জামানত ১ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
  • ভূমিহীন, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সহজ করতে হবে।
  • স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
  • সাধারণ জনগণের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সংকুচিত হয়—এমন কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নেওয়া যাবে না।
  • ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন, খাস জমির অধিকার এবং রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজ ও রাষ্ট্রের মূলধারায় কার্যকরভাবে সম্পৃক্ত করতে তাদের পুনর্বাসন, খাস জমির অধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জনগণের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে।

সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে জামানত বাড়াতে সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব করে নির্বাচন কমিশন।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর