রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ নির্ধারণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ নির্ধারণ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। সফরটি পিছিয়ে আগামী ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।

ডিসি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে (১ অক্টোবর) প্রধানমন্ত্রী ফেনী আগমন করবেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী কেন সাদা ও মোটা কাপড় পরেন, জানালেন চিফ হুইপ

​সফরটি স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে শুরু হওয়া ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও জনসভাস্থল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

Feni
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি চলছে ফেনীতে। ছবি: ঢাকা মেইল

​প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ইতোমধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে। এছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতি চলছে এবং ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।

আরও পড়ুন

নিজ দফতরেই নতুন নজির প্রধানমন্ত্রীর, দিচ্ছেন ডিজিটাল হাজিরা

​এ বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে বন্যা ও নদীভাঙন থেকে রক্ষা করতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর পিছিয়ে গেলেও স্থানীয় জনসাধারণের মধ্যে এ নিয়ে কোনো উৎসাহের কমতি নেই।

​পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে। একই সফরে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারিকরণের কর্মসূচির প্রস্তুতিও অব্যাহত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর