শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

Prime_Minister_Tareq_Rahman_makes_donations_to_religious_and_social_institutions_2
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Prime_Minister_Tareq_Rahman_makes_donations_to_religious_and_social_institutions_3
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী

রাজধানীর গুলশান, বনানী ছাড়াও নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর