স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হয় আমি থাকব, না হয় হাসপাতালে দুর্নীতি থাকবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি করতে দে৭য়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনিয়ম বন্ধে সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অভিযোগ শুনে রোগীদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই চিকিৎসাসেবায় অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না।
তিনি জানান, হাম প্রতিরোধে চার কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এসএইচ/এফএ




